Uncategorized

পুলিশকে নিয়ে ‘অশালীন সংলাপ’, পরিচালক অনন্য ও অভিনেতা শাহীন কারাগারে

সম্প্রতি মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের দৃশ্যে পুলিশকে নিয়ে অশালীন সংলাপ ব্যবহারের অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেপ্তার করা হয়। ২৫ ডিসেম্বর, শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ।
আদালতে তদন্ত কর্মকর্তা রমনা থানায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ ছবিতে পুলিশকে নিয়ে অশালীন সংলাপ উপস্থাপনের অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ছবির পরিচালক অনন্য মামুনকে মিরপুরের বাসা থেকে আটক করে ডিবি। পরে তাকে রমনা থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে। ওই চলচ্চিত্রের একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা দাখিল করার জন্য যেতে দেখা যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ।
ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. নসিরুল আমিন গণমাধ্যমকে জানান, রাজধানীর রমনা থানায় পর্নোগ্রাফি আইনে অনন্য মামুন ও শাহীন মৃধার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১০১। মামলার বাদী ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন।
১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া নবাব এলএলবি ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button