Uncategorized

ত্রান চোরদের বিরুদ্ধে সিপিবির ঘৃণা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা মোকাবেলা ও সংকটকালীন সময়ে ত্রান চোর,রেসন চোর এবং প্রনোদনায় সরকারের অসম বন্টনসহ করোনাকালীন সরকারের অব্যাবস্তাপনাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ঘৃণা দিবস বলছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটি স্বাস্থ্য বিধি মেনে আজ সকাল ১১.০০-১২০০ ঘটিকা পর্যন্ত প্রতিবাদী দূরবন্ধন কর্মসূচি পালন করেন। প্রতিবাদী এই কর্মসূচিতে সিপিবি জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজাহারুল ইসলাম আরজু। সংহতি বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারন সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এ্যাড. মিজানুর রহমান হযরত, ক্ষেতমজুর সমিতির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মান্নান, ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক আরশেদ আলী মাস্টার, কৃষক সমিতির সাধারন সম্পাদক কমরেড সেতোয়ার হোসেন, প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম ও ছাত্র ইউনিয়ন সাধারন সম্পাদক শাহীনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন ভোটার বিহীন সরকার মহামারী করোনাকালীন সময়েও জনগনের সাথে চরম ফ্যসিবাদী আচরন করছে।গুম, খুন, হত্যা, ধর্ষন,নতুন করে চাল-গম চোর, রেশন চোর, শ্রমিক ছাটাই ও বেতন কর্তন এগুলো রাষ্ট্রীয় বাহীনী দ্বারাই করা হচ্ছে। আর প্রনোদনার নামে পূজিপতিদের পাহারা দেয়া হচ্ছে। জনগন এগুলো আর বরদাস্থ করবে না। লুটপাট করে বিদেশে পাচার করা টাকা ফেরত চাই, পাই টু পাই জনগনকে বুঝিয়ে দেয়ার সময় এসেছে। জোট বাধো লড়াই করো লাল পতাকা বুকে বাধো এই ধরনের স্লোগানও ধরা হয় সমাবেশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button