Uncategorized

নিজের ভুলে বিশ্বরেকর্ড হাতছাড়া!

নিজেদের ভুলে দুর্দান্ত এক পার্টনারশিপ গড়ার পরও অল্পের জন্য বিশ্বরেকর্ড হলো না ভারতের মহারাষ্ট্র রাজ্য দলের দুই ব্যাটসম্যানের। যেকোন ধরনের ক্রিকেটে যেকোন উইকেট জুটিতে বিশ্বরেকর্ডের একেবারে কাছে গিয়েও অর্জনটি নিজেদের করে নিতে পারেনি তারা।
মুম্বাইতে রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দিল্লির বিরুদ্ধে তৃতীয় উইকেটে ৫৯৪ রানের পার্টনারশিপ গড়েন মহারাষ্ট্রের অধিনায়ক স্বপ্নীল গুগালে ও অঙ্কিত বাওনে।
এ সময় দলীয় ইনিংস ঘোষণা করেন স্বপ্নীল। অথচ তারা দুজনে তখন বিশ্বরেকর্ড থেকে মাত্র ৩০ রান দূরে। তিনি ৩৫১ ও অঙ্কিত ২৫৮ রানে অপরাজিত তখন।
রেকর্ডটি এখন শ্রীলঙ্কার দুই ব্যাটিং কিংবদন্তীর মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার দখলে। ২০০৬ সালে কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২৪ রানে জুটি গড়ে ছিলেন দুজনে।
অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন মহারাষ্ট্রের এ দুই ব্যাটসম্যান।
খেলা শেষে স্বপ্নীল বলেন, ড্রেসিং রুমে ফিরে দেখি আমার মোবাইল ফোন একশোটি মিসডকল ও প্রায় দুইশোটি ম্যাসেজ। তাদের সাথে কথা বলার পর রেকর্ডের বিষয়টি জানতে পারি। তারা আমাকে এটি স্মরণ করিয়ে দেয়ার জন্যই ফোন করেছিলেন। যেহেতু নিজের ভুলেই রেকর্ড হাতছাড়া হয়েছে, তাই আফসোস করে লাভ কী?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button