slider

নাটোরে মুজিববর্ষ কৃষি এ্যাওয়ার্ড প্রদান

নাটোর প্রতিনিধি : নাটোরে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর উদ্দ্যোগে মুজিববর্ষ কৃষি এ্যাওয়ার্ড বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুওে শহরতলীর বড় হরিশ পুরের টিএমএসএস হলরুমে কৃষিখাতে বিশেষ অবদান রাখায় এগার জন চাষীকে মুজিববর্ষ কৃষি এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। টিএমএসএস এর আয়োজনে প্রতিষ্ঠানের ট্রাস্ক ফোর্স চেয়ারম্যান আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত থেকে এই এ্যাওয়ার্ড প্রদান করেন। কৃষি উদ্দ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, শারমিন আক্তার পান্না, আবুইউসুফ লাম ও মোছঃ নাজমা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এআরএম এন্ড ডিজি মাহবুবুর রহমান, নাটোর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ আহমেদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস পারভীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button