Uncategorized

নাটোরে আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস, সম্পাদক রমজান

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে পুনরায় অধ্যাপক আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম রমজান নির্বাচিত হয়েছেন। রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন।
সভাপতি পদে অধ্যাপক আব্দুল কুদ্দুস, আহাদ আলী সরকার ও আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম রমজান, শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ মুর্তুজা বাবলু ও মালেক শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সভাপতি পদ থেকে আহাদ আলী সরকার ও আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদ থেকে শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ মুর্তুজা বাবলু ও মালেক শেখ তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে সভাপতি পদে পূনরায় অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম রমজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৭ বছর পর সম্মেলনে উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button