Uncategorized
জয়পুরহাটে চোলাই মদ সহ গ্রেফতার-১

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে চোলাই মদ সহ বিমল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার জামালপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ সহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলেন,আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মৃত প্রতাপ চৌহানের ছেলে বিমল চৌহান (৫০)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোঃ আমিনুল ইসলাম জানান, বিমল চৌহান দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে চোলাই মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।




