
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় নলছিটির নান্দিকাঠি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপন করে এ কর্মসূচি উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজ ।
এসময় অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও দুপ্রক নলছিটি শাখার সাধারণ সম্পাদক সামছুল আলম খান বাহার, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার খান বাদল, নান্দিকাঠি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর পূর্বে উপজেলা প্রাথমিক অফিসের আয়োজনে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার বড় পর্দায় উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।



