অপরাধ

নকল প্রসাধনী বিক্রির দায়ে ৮ দোকান সিলগালা, আটক ৯

ঈদকে সামনে সক্রিয় হয়ে উঠেছে নকল প্রসাধনীসামগ্রী তৈরির বিভিন্ন চক্র। রাজধানী ঢাকাসহ দেশের জেলা-উপজেলার মার্কেট ও বাজারে নকল, ভেজাল প্রসাধনী পণ্য পৌঁছে যাচ্ছে। পুরান ঢাকার খাতুন মার্কেটে ৩৩ ধরনের নকল প্রসাধনী সংরক্ষণ ও পাইকারি বিক্রির অভিযোগে আটটি দোকান সিলগালাসহ ৯ জনকে আটক করেছে র‍্যাব সদরদফতরের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ মে) দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানেরর নেতৃত্ব দেন র‍্যাব সদরদফতরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযান শেষে সারোয়ার আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাতুন মার্কেটে অভিযান চালানো হয়। এখানে প্রসাধনীর প্রায় প্রত্যেকটি দোকান নকল কসমেটিক বিক্রি করে আসছে। এমন দোকানগুলোর গোডাউন মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত। সেখানে মোট ৩৩ ধরনের নকল পণ্যের সন্ধান পেয়েছি।
নকল পণ্যের মধ্যে ফেয়ার এন্ড লাভলী স্নো, ডাভ সাবান, সানসিল্ক শ্যাম্পু, ভার্টিকা, মুভ থেকে শুরু করে জনসন লোশন পর্যন্ত পাওয়া গেছে। ম্যাজিস্ট্রেট জানান, এমন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট আটটি দোকান সিলগালা করা হয়েছে এবং ঐ দোকানগুলোর ৯ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আদালত।
ম্যাজিস্ট্রেট আরও জানান, কসমেটিকস ব্যবসায়ী সমিতির নেতাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, তাদের ছত্রচ্ছায়ায় যেন কেউ আর নকল পণ্য বিক্রি না করতে পারে। পরবর্তীতে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
জানা গেছে, রাজধানীর সবচেয়ে বড় নকল প্রসাধন পণ্য তৈরি ও বিক্রির কারখানা হচ্ছে চকবাজার।
বাজারের কয়েকজন প্রসাধনী ব্যবসায়ী জানান, ঢাকার গুলশান, বনানী, মহাখালী, মগবাজার ও মৌলভীবাজার এলাকায় ভেজাল প্রসাধনসামগ্রীর আমদানিকারকদের অফিস রয়েছে। সেখান থেকে তাদের কর্মকর্তারা মাল নিয়ে চকবাজারসহ নগরীর অন্যান্য ভেজাল পাইকারি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। তবে তারা টাকা সংগ্রহ করতে আসেন মাল বিক্রির পর। এ ছাড়া অসাধু ব্যবসায়ীরা নামকরা কোম্পানির জিনিসগুলো হুবহু নকল করে তাতে স্টিকার লাগিয়েও নকল প্রসাধনী তৈরি করছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button