নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নওগাঁ প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁ স্বেচ্ছাসেবক দল শনিবার বিকেলে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের শামীম আহমেদ এর সভাপতিত্বে শহরের কেডি মোড় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ, শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নূরুন নবী সাজা,সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম পবলু,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস পলাশ,সাংগঠনিক সম্পাদক দেওয়ান কামরুল আক্তার নাহিদ,সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক,গুলজার হোসেন,যুগ্ম সম্পাদক নওশাদ খাঁন এরশাদ,দেওয়ান কামরুজ্জামান কামাল।
স্বেচ্ছাসেবক দল নেতা,সুজন,মানিক,সোহান তানভির,সুরুজ সহ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য শেখ আব্দুর শুকুর, জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বেলাল, জেলা বিএনপি কমিটি’র সদস্য ফজলে হুদা বাবুল,জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশসহ যুবদল,সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমূখ বক্তব্য রাখেন।
পরে বিএনপির স্থায়ী কমিটি’র সদস্যবৃন্দ মির্জা আব্বাস,ইকবাল হাসান মাহমুদ টুকু,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ সকল করোনা আক্রান্ত নেতাকর্মিদের রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন,স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মহসিন আলী।#




