Uncategorized
নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ জিয়াউল হক (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। আটক জিয়াউল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ লজীব টোলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।ডিবি সূত্রে জানাগেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌনে ৮ টার দিকে পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম, এসআই সোহেল রানা, এএসআই ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ শহরের ঢাকা বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
এসময় ০২ (দুই) কেজি ৫শ’ (পাঁচশত) গ্রাম গাজাঁসহ তাঁকে আটক করা হয়েছে এএসআই(ডিবি)ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জিয়াউলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।




