Uncategorized

বিশ বছর পর দুই বোন

প্রায় বিশ বছর আগে সুইডেনের একটি শোতে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছিলেন দুই বোন দুই গুণী সঙ্গীতশিল্পী রেবেকা সুলতানা ও আবিদা সুলতানা। বিশ বছর পর তারা দুইজন আবারো একই মঞ্চে গাইতে যাচ্ছেন।
চ্যানেল আইয়ের নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠান ‘ওয়ালটন ঘরে ঘরে আমাদের পণ্য গানের উৎসব’ অনুষ্ঠানে আগামীকাল বেলা ২টার সংবাদের পর শ্রোতা দর্শকদের গান গেয়ে শুনাবেন রেবেকা সুলতানা ও আবিদা সুলতানা।
রেবেকা সুলতানা বলেন, ‘বিশেষ কৃতজ্ঞতা চ্যানেল আইয়ের প্রতি যে তারা আগ্রহী হয়ে আমাদের দু’বোনকে একসঙ্গে নিয়ে গানের এই অনুষ্ঠানটি করছে। অনুষ্ঠানের প্রযোজকের প্রতি আন্তরিক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমি পঞ্চ কবির গান এবং হারানো দিনের গান পরিবেশন করব। পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গানতো গাইবোই। সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে আজকের অনষ্ঠানটি দেখার জন্য। ’
আবিদা সুলতানা বলেন, ‘বিশ বছর আগে আমি আর আপা একই মঞ্চে গান গেয়েছিলাম। বিশ বছর পর আবার দুই বোন একসঙ্গে গাইছি এটা সত্যিই ভীষণ ভালোলাগার। আমি আজ সিনেমার গানই শ্রোতা দর্শকদের বেশি শুনাব। পাশাপাশি অনুরোধের গানও শুনাব। সবসময়ই ধন্যবাদ জানাই চ্যানেল আই পরিবারকে। ’
অনন্যা রুমা প্রযোজিত আজকের সরাসরি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দিলরুবা সাথী।
উল্লেখ্য বহুদিন দেশের বাইরে ছিলেন বিধায় খুব বেশি গানের অ্যালবাম প্রকাশ করতে পারেননি রেবেকা সুলতানা। তারপরও বাজারে তার পাঁচটি গানের অ্যালবাম আছে। অন্য দিকে আবিদা সুলতানার বাজারে একক অ্যালবাম নয়টিরও বেশি এবং ডুয়েট অ্যালবাম দুই-তিনটি আছে। রেবেকা সুলতানা প্রথম প্লে-ব্যাক করেন খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’ সিনেমায়। পরে তিনি ‘ভাওয়াল সন্নাসী’, ‘পারুলের সংসার’ সিনেমাতে প্লেব্যাক করেন।
এ দিকে আবিদা সুলতানা প্রথম প্লেব্যাক করেন আমির আলীর সুরে ববিতা অভিনীত ‘ইয়ে করে বিয়ে’ সিনেমাতে। আলমগীর কবির পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ সিনেমাতে ‘বিমূর্ত এই রাত্রি আমার মৌনতারই সুতোয় বোনা একটি রঙ্গিন চাদর’ গানটি একজন গায়িকা হিসেবে তাকে অন্যরকম উচ্চতায় নিয়ে যায়। এরপর তিনি বহু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। গানের ভুবনে দুই বোনই নিজেদের গান দিয়ে শ্রোতাপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button