Uncategorized

নওগাঁয় জে এফ এ অনুর্ধ -১৪ জাতীয় মহিলা ফুটবলে গাইবান্ধা চ্যাম্পিয়ন

শামীনূর রহমান,নওগাঁ : নওগাঁ জেলার জে এফ এ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০ নওগাঁ জোনের টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বুধবার সম্পন্ন হয়েছে।
টুনামেন্ট উপলক্ষে জেলা ক্রিয়া সংস্থা স্টেডিয়াম মাঠে বিকাল সাড়ে ৩টায় জে এফ এ অনুর্ধ -১৪ মহিলা জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজশাহী বনাম গাইবান্ধা মুখামুখি হয়। নির্ধারিত খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেগারে ৪-২ গোলে রাজশাহীকে হারিয়ে গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিতাদের মাঝে পুরস্কার বিতরণী আলোচনায় জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি, মামুনুর রশিদ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব হারুন-অর -রশীদ জেলা প্রশাসক,নওগাঁ।, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবু সাইদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)নওগাঁ।
এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন,সভানেত্রী, জেলা মহিলা ক্রিড়া সংস্থা,জনাবা তাহমিনা শারমিন প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতা দলের অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য গত ৮ ই নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত মোট ৭টি জেলা নিয়ে আঞ্চলিক পর্ব খেলা শেষে আজ টুনামেন্টের ফাইনাল খেলার মাধ্যমে সম্পন্ন হলো জে এফ এ অনুর্ধ -১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলা।
আজ এই চ্যাম্পিয়নশিপ নওগাঁয় ফাইনাল খেলায় মুখমুখি হয় গাইবান্ধা বনাম রাজশাহী জেলা দল।
খেলা পরিচালনা করেন- রেফারি আলেয়া আলো,সহকারি তাছলিমা,সোহনা,মোনালিসা।
নওগাঁ ভেন্যুতে মোট ৭টি জেলা অংশগ্রহণকরেগাইবান্ধা,বগুড়া,জয়পুরহাট,সিরাজগঞ্জ,রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ,নওগাঁ জেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button