Uncategorized

নওগাঁয় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪০ বোতল ফেন্সিডিলসহ সুরাইয়া (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতপুর গ্রাম থেকে আটক করা হয়। সুরাইয়া ওই গ্ৰামের ওমর ফারুকের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি কেএম শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মোস্তফা, এএসআই ফেরদৌস আলী ও মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে ধামইরহাট উপজেলার দৌলতপুরে গ্ৰামে অভিযান চালায়।
এসময় সুরাইয়ার বাড়ি থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ওমর ফারুক পালিয়ে যায়।তিনি আরও বলেন, আটক সুরাইয়ার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button