Uncategorized

ধামইরহাটে নৌকার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলার ফতেপুর বাজারে নৌকার প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান আলী কমলকে পূণরায় বিজয় সুনিশ্চিত করার লক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি মো. আবু হানিফ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, আড়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাইদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন, সাংগাঠনিক সম্পাদক মো. আসিব বাবু, শ্রমীকলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেত্রী মোসা. আনজু আরা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button