ধানশাইলে জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের নব নির্বাচিত কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সোমবার বিকেলে ধানশাইল বাজারের খাঁন মার্কেটের সন্মুখে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। এ কমিটির সভাপতি মো. মহসিন আলী, সাধারণ সম্পাদক নওশেদ আলী ও সাংগঠনিক মো. জুয়েল মিয়া সহ ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি।
জাতীয় শ্রমিক লীগ ধানশাইল ইউনিয়ন শাখার আয়োজনে এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ,কে,এম ফজলুল হক।
জাতীয় শ্রমিক লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহজাহান বাবলু’র উপস্থাপনায় উক্ত পরিচিতি সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ,কে,এম বেলায়েত হোসেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি শিখা রানী অধিকারী ও ধানশাইল ইউনিয়ন যুব লীগের সভাপতি মাসুদ রানা প্রমুখ।
উক্ত সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মান ও ভিশণ ৪১ বাস্তবায়নের লক্ষে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশকে সন্ত্রাসীদের আগ্রাসন থেকে বাঁচাতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধান মন্ত্রী বানাতে হবে। এ কারণে শেরপুর-৩ আসনে দলীয় ভাবে যাকেই মনোনয়ন দিবে, তার পক্ষেই আমি সহ আপনার কাজ করবেন”। এসময় উপস্থিত শতশত জনতা প্রধান অথিথির কথায় হাত উঁচিয়ে সমর্থন জানান।




