slider

দোহারে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে জাপান বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাহমুদপুর ইউনিয়নের চর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক সংগঠন সেটুগেদার এর আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন সেটুগেদার সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সেটুগেদারের সভাপতি শাহিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মো. আলমাছ উদ্দিন, কার্যকরী সদস্য লিয়াকত হোসেন, আবু নাইম মোহাম্মদ তাইমিয়া, ইমরানসহ সে টুগেদারের অন্যান সদস্যবৃন্দ।
এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন, অধ্যাপক ডা. মো. কাজিম উদ্দিন,ডা. মো. বাবুল মিয়া,ডা. মো. কামরুল হাসান সজীব ডা. সরদার রিজওয়ান নাঈম, ডা. সাদিয়া সিদ্দিকীসহ। বিনামূল্যে হৃদরোগ, মেডিসিন, ব্রেইন ও ¯œায়ুরোগ মাথা ব্যথা,স্ট্রোক, প্যারালাইসিস ও খিঁচুনি, গাইনি ও শিশুরোগের চিকিৎসা প্রদান করা হয়। রোগীদেকে চিকিৎসা সেবা ও উপদেশ প্রদান,বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
মো.মাসুদ খান বলেন, হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক সবসময় গরীব,অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকেন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতের উদ্যোগে বিভিন্ন সময়ে রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button