slider

জাতীয় শিক্ষা সপ্তাহে তিতাস ও হোমনায় কৃতি শিক্ষকদ্বয়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা জেলার হোমনা ও তিতাস উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদ্বয় আনোয়ার হোসেন ও বশির আহমেদকে অভিনন্দন বার্তা অব্যাহত।

হোমনা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়,ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ বশির আহমেদ। তিতাস উপজেলার বলরামপুর গ্রামের মরহুম আব্দুল খালেক মাস্টারের সুযোগ্য সন্তান মোঃ আনোয়ার হোসেন ও তাঁর সুযোগ্য ভাতিজা মোঃ বশির আহমেদ। দুটি প্রতিষ্ঠান ও দু’জন কৃতি শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় সিক্ত করছেন স্ব স্ব স্কুলের সভাপতি সহ অভিভাবক প্রতিনিধি বৃন্দ। এছাড়া শিক্ষার্থী এবং তাদের পরিবার বর্গ থেকে সংশ্লিষ্ট বিচারকমণ্ডলী ও শিক্ষক দ্বয়কে জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button