খেলা

দুই অধিনায়কের লজ্জার রেকর্ড!

সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে সফরকারী পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ডিন এলগার ও হাশিম আমলার দুটি অর্ধশতকে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। তিনদিনেরও কম সময়ে শেষ হয়ে যাওয়া এই টেস্টে সব কিছু ছাপিয়ে আলোচনায় এসেছে ব্যাট হাতে দুই দলের অধিনায়কের লজ্জার রেকর্ড। দুই অধিনায়কই উভয় ইনিংসে শূন্য রান করে পেয়েছেন কিং পেয়ারের লজ্জা।
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ দুই ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। প্রথম ইনিংসে মাত্র ৪ বল আর দ্বিতীয় ইনিংসে ২ বল খেলে আউট হয়ে যান সরফরাজ। তাঁর এই লজ্জার সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করেছেন স্বাগতিক অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক পাওয়া ডু প্লেসিস দ্বিতীয় ইনিংসেও ৬ বল খেলে শূন্য রানেই আউট হয়ে যান। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে দুই অধিনায়ক এই টেস্টে মাত্র ১৩ বল খেলতে পেরেছেন যেটা টেস্ট ক্রিকেটের ইতিহাসেরই এক বিরল লজ্জা।
দুর্দান্ত বোলিং করে ১১ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছেন ডুয়ানে অলিভিয়ের। সিরিজের পরবর্তী টেস্ট ম্যাচ কেপটাউনে ৩ জানুয়ারি থেকে শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button