খেলা
ইংল্যান্ডের রানের পাহাড়

শ্রীলংকার বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩২৪ রান। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে টসের বিপরীতে আগে ব্যাট করে জো রুট (৯৩), জস বাটলার (৭০) এবং জেমস ভিন্সের (৫১) তিন হাফ সেঞ্চুরিতে এই বিশাল রান সংগ্রহ করে স্বাগতিকরা।
লংকান দলের সবচেয়ে সফল বোলার হিসেবে ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন অফ স্পিনার দানুশকা গুনাথিলাকা।
ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড।




