বিজ্ঞান ও প্রযুক্তি

দাম কমলো মটোরোলা ওয়ান ফোনের

বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড সেটটির দাম কমিয়েছে। ফলে এখন থেকে গ্রাহকরা ২০ হাজার ৯৯০ টাকায় সেটটি কিনতে পারবেন।
মটোহাব, এডিসন শপ, রবিশপ এবং পিকাবু থেকে সাদা এবং কালো রংয়ের মটোরোলা ওয়ান হ্যান্ডসেটি পাওয়া যাচ্ছে। ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন ৬২৫ চিপসেট ও অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৫ দশমিক ৯ ইঞ্চির এইচডি প্লাস ম্যাক্স ভিশন নচ ডিসপ্লে রয়েছে। হ্যান্ডসেটটির সামনে ও পেছনে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম আছে এতে। তবে ২৫৬ জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।
ফোনটিতে নন রিমুভেবল ৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ছবির জন্য আছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ডেফথ সেন্সিং সেলফি ক্যামেরা। এছাড়া ক্যামেরায় রয়েছে সিনেমাগ্রাফ, স্পট কালার ইফেক্ট, ব্লার ব্যাকগ্রাউন্ড সুবিধা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button