বিনোদন

দাম্পত্য জীবনের ২৬ বছর পার

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। সিনেমার থেকেও বাস্তব জীবনে এ জুটি যেন আরও বেশি সফল। শোবিজে নানা বিচ্ছেদ আর কলহের ভীড়ে তারা ব্যতিক্রমী এক জুটি। আজ নাঈম-শাবনাজ দাম্পত্য জীবনের ২৬ বছর পার করলেন। অভিনয় করতে গিয়েই প্রেম হয় তাদের। প্রেম থেকেই বিয়ে। ১৯৯৪ সালের আজকের এই দিনে (৫ অক্টোবর) তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে দুই কন্যা সন্তান।
জানা গেছে, বিশেষ এই দিনে সন্তানদের সঙ্গে বাসায় সময় কাটাচ্ছেন নাঈম-শাবনাজ। করোনার কারণে বিবাহবার্ষিকী উপলক্ষে তেমন কোনো আয়োজন করেননি। ১৯৯১ সালে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। এরপর থেকে রুপালী পর্দায় তারা জুটি বেঁধে দারুণ সাড়া ফেলেন। নাঈম-শাবনাজ অতিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসা সফল।। এ জুটির উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’। এই জুটির সবশেষ সিনেমা হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। এরপর নানা কারণে চলচ্চিত্র থেকে দূরে সরে যান নাঈম-শাবনাজ। বর্তমানে নাঈম ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে আর শাবনাজ সংসার নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button