বিনোদন

স্বামীর বিরুদ্ধে যত অভিযোগ অভিনেত্রী চাহাত খান্নার

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চাহাত খান্না তাঁর ‘সাবেক’ স্বামী ফারহান মির্জার বিরুদ্ধে ‘যৌন ও মানসিক হেনস্তা’র অভিযোগ তুলেছেন। ২০১৩ সালে ফারহানকে বিয়ে করেন ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ খ্যাত এ অভিনেত্রী। ফারহান বলিউডের বিখ্যাত চিত্রনাট্য লেখক শাহরুখ মির্জার ছেলে।
এক মাস আগে চাহাত খান্না তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা করেন। ফারহান-চাহাত যুগলের ঘরে দুই কন্যাসন্তান আছে। তাদের নাম জোহর ও আমিরা। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে চাহাত বলেন, ফারহান তাঁকে যৌন ও মানসিক নির্যাতন করতেন।
ফারহানের সঙ্গে বিচ্ছেদ যে রাতারাতি নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, তা জানিয়ে চাহাত বলেছেন, তিনি বিচ্ছেদ চাইলেও ফারহান তাঁকে ডিভোর্স দিতে নারাজ।
চাহাত বলেন, ‘আমার স্বাস্থ্যের কথা না ভেবেই সে আমাকে আলিঙ্গন করত, এমনকি যৌনকর্ম না করে ছাড়ত না। তখন আমার মনে হত, আমি মরে গেলেও সে আমার যত্ন নেবে না।’
‘শুধু যৌন নির্যাতন নয়, মানসিক ও আর্থিকভাবেও আমাকে নির্যাতন করা হয়েছে। বাড়ির পরিবেশ আমাকে গাগল বানিয়ে ছেড়েছে। ও আমাকে যৌনকর্মী আখ্যা দিয়েছিল এবং আমার সহ-অভিনেতাকে নিয়ে সন্দেহ করত। ওই অভিনেতার বাড়ির পার্টিতে আমাকে নিমন্ত্রণ করা হলে ও বলেছিল, আমার নাকি তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই থেকেই সমস্যার শুরু’, বলেন চাহাত।
চাহাত জানান, দুই সন্তানের জন্মের সময়েও ফারহান তাঁকে সন্দেহ করে জিজ্ঞাসা করেছিলেন সন্তানের বাবা ফারহান কি না। এমনকি তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ারও চেষ্টা করেন তিনি।
এ ছাড়া তাঁর নিরুদ্দেশ হয়ে যাওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে চাহাত আরো বলেন, ‘ফারহান খুব ভালোভাবেই জানত, আমি আর আমাদের সন্তানরা কোথায় ছিলাম।’ দুই মেয়ে জোহর ও আমিরা বর্তমানে মায়ের সঙ্গে মুম্বাইয়ে থাকে। সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button