জাতীয়শিরোনাম

ঢামেকের আইসোলেশনে ২ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহে ভর্তি দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের বয়স ৬৫ আরেক জনের বয়স ৩৫ বছর।
করোনার সন্দেহ থাকায় মৃতদের রক্তের নমুনা আইইডিসিআরএ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢামেক। বুধবার (১ এপ্রিল) ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) তারা হাসপাতালে ভর্তি হন। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। এরপর রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। এছাড়া আরেকজন বুধবার ভোর ৫টার দিকে মারা যান।
ডা. আজাদ আরও বলেন, তাদের দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। রক্তের নমুনা রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই তারা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না, তা নিশ্চিত হওয়া যাবে। ভাইরাস পজেটিভ আসলে যথাযথ পদ্ধতিতে দাফন করা হবে। আর নেগেটিভ আসলে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হবে মরদেহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button