শিরোনাম

জাফলংয়ে মাটি ধসে পাথর শ্রমিক নিহত

সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি ধসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গোয়াইনঘাট থানার ওসি জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরজুম এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত শম্পা দাস (১৮) নেত্রকোণা জেলার শ্যামপুর এলাকার রণজিৎ দাসের মেয়ে। শম্পা বাবার সঙ্গে জাফলংয়ের মোহাম্মদপুরে থেকে পাথর তোলার কাজ করতেন।
ওসি দেলোয়ার বলেন, শস্পাসহ কয়েকজন শ্রমিক গর্ত থেকে পাথর তুলছিলেন । হঠাৎ মাটি ধসে পড়লে শম্পা ঘটনাস্থলেই মারা যান। আহত তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান। নয়া দিগন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button