আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কক্সবাজার জেলা শাখার দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সারকে আহ্বায়ক এবং সারওয়ার আলম (সারওয়ার সাইদ)-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয় নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
খবর বিজ্ঞপ্তির।


