sliderস্থানিয়

নলছিটিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপি।
এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুক্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নলছিটি বাসস্ট্যান্ডের জুলাই যোদ্ধা শহীদ সেলিম চত্বর প্রদক্ষিণ করে নলছিটি পৌরসভার সামনে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা। র‌্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে নলছিটি পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো: অনিচুর রহমান (হেলাল) খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা চালু। সভায় সভাপতিত্ব করেন আনিচুর রহমান খান হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা চালু বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম উপজেলা তাঁতীদলের সভাপতি গোলাম রব্বানী, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক, নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির তালুকদার, পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম হাওলাদার, যুবদল নেতা রেজাউল করিম বাবু ও ছাত্রদল নেতা সাব্বির আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে কুলকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলীয় ঐক্য সুদৃঢ় করা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button