sliderস্থানিয়

সালথায় ইয়াবাসহ যুবক আটক

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক মনির মাতুব্বর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. সাদেক মাতুব্বরের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ মনির মাতুব্বরকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সালথা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button