slider

বিভাগীয় পর্যায়ে “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান” (কারিগরি) হলেন ড. ফারুক হোসেন

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩” এ ঢাকা বিভাগীয় পর্যায়ে” কারিগরি ক্ষেত্রে “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান” হিসেবে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এন,পি,আই), মানিকগঞ্জ এর প্রতিষ্ঠান প্রধান ইঞ্জিনিয়ার ড.মোহাম্মদ ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন। গত ৩০ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ ঢাকা বিভগীয় পর্যায় এর সদস্য সচিব অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ এর প্রতিষ্ঠান প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “যেকোন স্বীকৃতি পাওয়া আনন্দের। কারিগরি শিক্ষা ক্ষেত্রে কাজ আরো গতিশীল করবো। মানিকগঞ্জসহ সারা দেশে কারিগরি শিক্ষা এগিয়ে নিতে কাজ করবো।

প্রশঙ্গত, উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়ে দ্বিতীয়বারের মতো বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button