slider

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় আট বছরের শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে হানিফ কোচের ধাক্কায় দ্বিখন্ডিত হয়ে নিহত হয়েছে সুরাইয়া আক্তার নামে আট বছরের শিশু।

বুধবার সকাল ৯টায় সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে স্বামী স্ত্রী দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর সাথেই থাকে।
জানা যায়, শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে রস্তা পারাপারের সময় হানিফ কোচটি ধাক্কা দিলে মাথা দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে লাশটি উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, সকালে হানিফ কোচের বাসের ধাক্কায় সুরাইয়া আক্তার নামের একটি শিশু নিহত হয়েছে। পরবর্তী সময়ে আমরা গাড়ি টি আটক করি। গাড়ি টির বিরুদ্বে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button