খেলা

টেলস্টারের ‘রিমেক’ আসছে বিশ্বকাপে

রাশিয়া বিশ্বকাপে ফিরছে পাঁচ দশকের পুরনো ইতিহাস। এক কথায় ‘ইতিহাসের পুনরাবৃত্তি’। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের আইকনিক টেলস্টার ফুটবল ফিরছে মস্কোতে। ৩২ প্যানেল বিশিষ্ট ফুটবলকে নতুন আঙ্গিকে নিয়ে আসলো ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক জার্মান সংস্থা অ্যাডিডাস।
বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা’র মঞ্চে নবরূপ উন্মোচিত হয় টেলস্টারের।
কেন ফিরিয়ে আনা হল টেলস্টারকে?
বিশ্বকাপের ফুটবল তৈরির দায়িত্বে থাকা অ্যাডিডাস জানিয়েছে, ফুটবলপ্রেমীদের কাছে আইকনিক টেলস্টার নিয়ে একটা ভিন্ন উন্মাদনা রয়েছে, মানুষ এর ইতিহাস জানে। সেই ঐতিহ্যের পুনরুদ্ধারের জন্যই টেলস্টারের ‘রিমেক’ করা হয়েছে বলে জানিয়েছে অ্যাডিডাস।
১৯৭০ এবং ১৯৭৪, পরপর দুইবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এই টেলস্টার ফুটবলেই।
বিশ শতকের শুরুতে বিশ্ব দেখেছিল ব্রাজুকা আর জাবুলানির রাজত্ব। ২০১০-এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে জাবুলানিতে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল ছিল ব্রাজুকা। এবার ২০১৮ ফুটবল বিশ্বকাপ খেলা হবে ৪৮ বছরের পুরনো আইকনিক টেলস্টারে। বয়সে পুরনো হলেও আধুনিকতার ছোঁয়ায় বাকিদের টেক্কা দেবে টেলস্টার, আশাবাদী অ্যাডিডাস।
মেক্সিকো বিশ্বকাপে টেলস্টার ফুটবলেই বিশ্বজয় করেছিলেন ফুটবল সম্রাট পেলে। ইতালিকে ১-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পেলের ব্রাজিল। সেই ঐতিহ্যের টেলস্টারকে পেয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
ফুটবল যুবরাজ বলছেন, “বিশ্বকাপের আগেই টেলস্টারকে পাওয়া আমার কাছে সৌভাগ্যের। নকশা-রঙ সব দিক থেকেই এই ফুটবল আমার ভীষণ পছন্দের।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button