খেলা

বিশ্বকাপ প্রস্তুতি : আর্জেন্টিনার কাছে ইতালির হার

চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করল আর্জেন্টিনা। তবে এ ম্যাচে মেসি খেলেননি। ইঞ্জুরির শিকার মেসি মাঠের বাইরে থেকে খেলা দেখেন।
তবে মেসিকে ছাড়াও আর্জেন্টিনা যে শক্তিশালী সেটি প্রমাণ করলো সাম্পাওলির দল। তবে মেসিকে মাঠে না পেয়ে দর্শকরা বেশ হতাশ হন।
রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেলে ইতালি। অন্যদিকে বদলি হিসেবে নেমেই দুর্দান্ত এক গোল করেন সেভিয়ার ফুটবলার এভার বানেগা। অন্য গোলটি করেন লানজিনি। তবে চোটের কারণে মাঠে নামেননি লিওনেল মেসি।
দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে লো সেলসোর ক্রস থেকে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে বুফনকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন এভার বানেগা। এরপর ৮৫ মিনিটে আবারও আর্জেন্টিনার গোল। বলের যোগানদাতা হিগুয়াইন। দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে গেল আর্জেন্টিনা।
তবে আর্জেন্টিনা আরো বড় ব্যবধানেই জয়ী হতে পারত যদি না ইতালির গোলরক্ষক বুফন অবিশ্বাস্য পারফর্ম না করতেন। ইতালির ৪০ বছরের এই গোলরক্ষক ছিলেন অসাধারণ, অনন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button