শিরোনাম

জুয়েলের হত্যাকারীদের শাস্তির দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ

লালমনিরহাটের পাটগ্রামে শহিদুন্নবী জুয়েল হত্যাকাণ্ডে জাড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে দোকানপাট বন্ধ করে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় নিহতের পৈত্রিক বাড়ি শালবন এলাকা থেকে শিশু নারীসহ হাজার হাজার এলাকাবাসী ওই বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এসময় আন্দোলনকারীরা জুয়েল হত্যার বিচার চাই লেখা ক্যাপ মাথায় দিয়ে মিছিলে অংশ নেয়।
পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি জমা দেন। এর আগে সকাল ১০টা থেকে শালবন, ইন্দিরার মোড়, আরসিসি মোড়, শিয়ালুর মোড়, মিস্ত্রিপাড়া মোড়, বোতলাসহ বিভিন্ন মহল্লায় সকাল দোকানপাট বন্ধ রাখে স্থানীয়রা। ওই সব মহল্লায় দুপুর ১২টার পর থেকে দোকানপাট খোলা হয়েছে।
মিছিলে অংশ নেয়া সবাই দ্রুত জুয়েল হত্যার দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তা না হলে আরো বৃহত্তর আন্দোলনের কথা জানিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button