জিয়ার শাহাদাত বার্ষিক উপলক্ষে সৌদি বিএনপির ইফতার মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে সৌদি আরব বিএনপি।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। এখন ষড়যন্ত্রমূলকভাবে ৫ জানুয়ারিমার্কা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার। কিন্তু বিএনপি কোনো পাতানো ও ষড়যন্ত্রমূলক নির্বাচনে যাবে না। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছাড়া কোনো নির্বাচনও দেশে হবে না। হতে দেওয়া হবে না।
বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল সভাপতি আলহাজ আহম্মেদ আলী মুকিবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রফিক সিকদার, আলহাজ আবদুর রহমান, জেদ্দা বিএনপির আহবায়ক এম এ আজাদ চয়ন, সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন, মক্কা বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপি, মদিনা বিএনপি সভাপতি আবদুল মমিন, বিএনপি নেতা আবদুল মান্নান, আবদুল জলিল, কেফায়েতুল্লাহ, জহুরুল ইসলাম, ওয়েছ আহমেদ, শফিক মিয়া,বাহারুদ্দিন বাবলু, মোহাম্মদ সাহজাহান, শফিক মিয়া, নুরুল আমিন, মোস্তাফিজুর রহমান শিপলু প্রমুখ।
দুলু বলেন, আইনী প্রক্রিয়ায় সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে না। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। এ ক্ষেত্রে সৌদি আরবসহ সব প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ওয়ান ইলেভেনেও দেশ ও গণতন্ত্রের পে প্রবাসীদের ভূমিকা ছিল। অবৈধ মঈন-ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে প্রবাসীরা জনমত গঠনে কাজ করেছিল।
দুলু বলেন, মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে সরকার। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে হত্যাকান্ড চালানো হচ্ছে। এটা মানবাধিকের চূড়ান্ত লঙ্ঘন। একটি গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। এ সরকারের যে জবাবহিহিতা নেই-এসব ক্রসফায়ারই তার প্রমাণ। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে।
আহম্মেদ আলী মুকিব পবিত্র ঈদুল ফিতরের আগেই খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়ে বলেন, সরকার বহু তালবাহানা করেছে। এরপর খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। কিন্তু, আবারো সরকারি কারসাজিতে তার জামিন আটকে দেয়া হয়েছে। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণ তা কখনোই মেনে নিবে না।
ইফতারের আগে খালেদা জিয়ার কারামুক্তি ও তারেক রহমানের সুস্থতা ও দেশের সুখ-শান্তি-স্বস্তি কামনা করে মোনাজাত করা হয় অনুষ্ঠানের আয়োজন করে জেদ্দা মহানগরের বৃহত্তর মাছনা বিএনপি। বিজ্ঞপ্তি।




