জাফলংয়ে গাঁজাসহ যুবক গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটের জাফলং থেকে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবককের নাম মো.রাশেদ মিয়া (৩২)। শনিবার(২৭ আগস্ট) গোয়াইনঘাট উপজেলার জাফলং সোনাটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো.রাশেদ কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা (উত্তর পাড়া) এলাকার মো.কামাল মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (অতিরিক্ত ডিআইজি)’র সার্বিক দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো.লুৎফর রহমান জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপির) নির্দেশে আমরা সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় আমরা প্রতিটি থানা এলাকায় অপরাধ দমনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক উদ্ধারসহ সার্বিক অপরাধ প্রবনতা হ্রাসে সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে।




