slider

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষ -আহত ৪

নাটোর প্রতিনিধি : নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষ হয়েছে । এ সংঘর্ষে আহত হয়েছে ৪ জন । সোমবার সকাল ১১ টায় সদর উপজেলার বাবুরপুকুরপাড় প্রাণ কো¤পানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে । আহতদের মধ্যে জনি ও লাল্টুকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু লোহার পাইপ,রড ,হাতুরী ও ৪টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাবুরপুকুরপাড় এলাকার আওয়ামী লীগ সমর্থক ইউসুফ আলী এবং ইউপি সদস্য আবুল হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল । এ ঘটনার জের ধরে সোমবার সকাল ১১ টা ১ টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । ইউপি সদস্য আবুল হোসেনের সমর্থক বলে পরিচিত রাশেদ আলী নামে একজনকে হাতুড়ি পেটা করে ইফসুফ গ্রুপের সমর্থকরা । পরে আবুল সমর্থকরা শহর থেকে আরো কিছু তরুনকে সাথে নিয়েনিয়ে গিয়ে ইউসুফ সমর্থকদের ওপর লোহার রড, লোহার পাইপ ,হাতুরী ও চাকু নিয়ে হামলা করে কয়েকজনকে আহত করে। আহতদের মধ্যে জনি নামের একজনের পেটে চাকু ঢুকিয়ে
জখম করা হয়। লাল্টু নামের আপর একজনকে হাতুড়ি পেটা করা হয়েছে । তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে । এখনো কোন অভিযোগ পায়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button