জাতীয় ঐক্য না হলে দেশের সর্বনাশ হবে-কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, প্রকৃত জাতীয় ঐক্য না হলে দেশের সর্বনাশ হবে। এজন্য এখন মান অভিমান ত্যাগ করে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কেউ বাধা না হয়ে সয়ায়ক হওয়া উচিত।
আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গোলটেবিল আলোচনায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বীর উত্তম আরো বলেন, বাংলাদেশের আকাশ বাতাস তরুলতা সব কিছুই আজ জাতীয় ঐক্য চায়। মুক্তিযুদ্ধের মতো ঐক্য চাচ্ছে। ১৯৬৯ সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন। সে সংগ্রাম পরিষদে সেসময় মুসলিম লীগ, নেজামী ইসলামী এমনকি জামায়াতে ইসলামীও ছিল।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তৃণমূলে গণতন্ত্রের প্রয়োজনীয়তা শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করবেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। এতে মূল প্রস্তাবনা উত্থাপন করেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, দেশে একেকটা মেঘা প্রজেক্ট হচ্ছে আর সাথে সাথে মেঘা দুর্নীতিও হচ্ছে।
আলোচনা সভায় ড. আসিফ নজরুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।




