sliderস্থানিয়

হরিরামপুরে অর্থ আত্মসাৎ এর অভিযোগে গ্রামীণ শক্তি’র পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ নাজমুল চৌধুরী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামীণ শক্তি এনজিওর পরিচালক মোঃ মাসুদ রানা ইন্তা গং-এর বিরুদ্ধে ভুক্তভোগীদের অর্থ আত্মসাৎ, প্রতারণা ও সম্পত্তি রেজিস্ট্রি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে বক্তারা বলেন,গ্রামীণ শক্তি এনজিওর পরিচালক মোঃ মাসুদ রানা ইন্তার সম্পত্তি হস্তান্তর বন্ধ করে ভুক্তভোগীদের পাওনা টাকা ফেরত দেওয়া সহ মাসুদ রানা ইন্তার স্ত্রী লিলি বেগমের মাধ্যমে সম্পত্তি বিক্রয় বন্ধ করে অবিলম্বে দ্রুত ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ৩২ জন ভুক্তভোগীর প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা পাওনা রয়েছে এবং মামলা চলমান থাকা সত্ত্বেও মোঃ মাসুদ রানা ইজ্জার নাম রেকর্ডভূক্ত হরিরামপুরের আইলকুন্ডি মৌজার প্রায় ৯০১.৫ শতাংশ সম্পত্তি তার স্ত্রী লিলি বেগমের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।এমনকি আগস্ট ২০২৬ সালে ইতিমধ্যে রেজিস্ট্রি বায়না করা হয়েছে বলেও ভুক্তভোগীরা মন্তব্য করেন।

ভুক্তভোগীরা দাবি করেন,মাসুদ রানা ইন্তার নামে রেকর্ডভূক্ত সম্পত্তি বিক্রয় ও হস্তান্তর বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা সহ ভুক্তভোগীদের পাওয়াকৃত (১৭৬১) নং দলিল ও বয়না দলিল যাচাই করতে হবে।এমনকি আদালতের নির্দেশে চেক জব্দ বা নিষেধাজ্ঞা থাকলে তা কার্যকর করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,২০০১ সালে মানিকগঞ্জ সদরের বালিরটেক ফেরি ঘাট এলাকায় গ্রামীণ সংস্থা ও গ্রামীন শক্তি নামের দুটি এনজিও ঋণ প্রদান ও গ্রাহকদের আমানত সংগ্রহ শুরু করে।

১৯ আগস্ট ২০২২ সালে প্রতারণা মামলায় এনজিওর চেয়ারম্যান মোঃ মাসুদ রানা ইন্তা(৪২) ও তার স্ত্রী লিলি বেগম(৩৫) কে (সিআইডি) গ্রেপ্তার গ্রেফতার করেন।

গ্রামীন শক্তির এনজিওর পরিচালক মোঃ মাসুদ রানা ইন্তার বাড়ি সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকায়।বর্তমানে তারা উভয়ই আত্নগোপনে আছেন বলে ভুক্তভোগীরা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button