sliderস্থানিয়

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রোগীর স্বজনের মোবাইল চুরি, ১০ মিনিটে উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর স্বজনের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির ১০ মিনিটের মধ্যেই তা উদ্ধার করেছে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এ ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোছা. তানভীর নূর নুপুর, তাঁর সন্তান পেটব্যথায় অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি চার্জে লাগানো ছিল। ঘুম থেকে উঠে দেখতে পান, ফোনটি চার্জার থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে পাশের বেডে থাকা এক রোগীর স্বজনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এক যুবক এসে ফোনটি নিয়ে চলে গেছে।

ঘটনার পরপরই হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আনসার সদস্যরা দ্রুত হাসপাতালের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। প্রায় ১০ মিনিটের মধ্যেই সোহেল রানাকে আটক করে তাঁর কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে মোবাইল ফোনটি ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনসার দলের এপিসি আবুল কালাম আজাদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনসার সদস্যদের একটি দল ঘটনাস্থলে যায়। পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে তল্লাশি চালিয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।”এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জুম মিটিংয়ের অজুহাতকোন মম্তব্য দেননি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button