sliderস্থানিয়

কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ লীগের দুই নেতা গ্রেপ্তার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে, কটিয়াদী থানা পুলিশ। ৮ সেপ্টেম্বর, দিবাগত গভীর রাতে, তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সদরুল আলম বাচ্চু (৪৪) ও সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং কটিয়াদী সাব- রেজিস্ট্রি অফিসের দলিল লেখক খাইরুল আমিন রুহুল সরকার (৫০)।

গ্রেপ্তারকৃত শেখ বদরুল আলম বাচ্চু, উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের, শেখপাড়া গ্রামের, মৃত মোহাম্মদ জিল্লুর রহমানের ছেলে এবংখাইরুল আমিন রুহুল সরকার, লোহাজুড়ী ইউনিয়নের দশ পাখি গ্রামের, মৃত মোহাম্মদ ওসমান গনির ছেলে।

কটিয়াদী মডেল থানার (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে, আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button