শিক্ষা

ছাত্রলীগের হুমকি উপেক্ষা করে ছাত্র-শিক্ষকদের মানববন্ধন

ছাত্রলীগের হুমকি উপেক্ষা করে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হল নুরের উপর নৃশংস হামলার প্রতিবাদে ডাকা মানববন্ধন থেকে বক্তারা ‘পরমতসহিষ্ণু পরিবেশ’ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
২ জুলাই, সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে করতে গেলে ছাত্রলীগ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। ভাস্কর্যের দক্ষিণ পাশে অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বলতে থাকেন ‘এরা জামাত-শিবির’। তাদের (ছাত্রলীগ) বাধা উপেক্ষা করে প্রায় ১ ঘণ্টা ধরে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, প্রচার সম্পাদক সাইফ বাবু, সূর্যসেন হলের সভাপতি গোলাম সরোয়ার, বঙ্গবন্ধু হলের সম্পাদক আল আমিন রহমান, বিজয় একাত্তর হলের সভাপতি ফকির আহমেদ রাসেল, মুহসিন হল ছাত্রলীগের সাবেক নেতা মনসুর হেলালসহ অন্তত ২০-২৫ জন নেতাকর্মী তাদের বাধা দেয়ার চেষ্টা করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ইংরেজি বিভাগের ছাত্র নুরুল হক নুরকে যেভাবে হামলা করা হয়েছে আমরা তার নিন্দা জানাই। এ ঘটনার বিচার দাবি করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এভাবে নগ্ন হামলা কখনোই কাম্য নয়। এ ঘটনায় সবাই আতঙ্কিত।’
মানববন্ধনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনীম মাহবুব বলেন, ‘ছাত্রলীগ ) আমাদের ওপর হামলা করেছে। তারা আমাদের বিভিন্ন দলের ট্যাগ দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করেছে। আমাদের দেখে নেয়ার হুমকি দিয়েছে। তারা আমাদের বিভিন্ন কটুক্তি করে হুমকি দিয়ে বলেছে, সবার ছবি তুলে রাখা হবে। সব কয়টাকে দেখে নেব।’
তিনি আরো অভিযোগ করেন, ‘এখানে (মানববন্ধনে) উপস্থিত ছাত্রদের মধ্যে যারা হলে থাকে তাদেরও ছাত্রলীগ দেখে নেয়ার হুমকি দিয়েছে। আমরা বলতে চাই, আমরা কোন দলের বা সংগঠনের বিরোধী নই। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button