Uncategorized

চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৯১ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা : চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চাঁদপুর সদরে ৪৬ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ২ জন, মতলব উত্তরে ৭ জন, ফরিদগঞ্জে ১৪ জন, হাজীগঞ্জে ৮ জন ও শাহরাস্তিতে ৮ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা: সাখাওয়াত উল্লাহ জানান, বুধবার দুই দফায় সর্বোচ্চ সংখ্যক ২৪২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯১টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ১৫১টি রিপোর্ট করোনা নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রন্ত ১৭৮৬ জন। সুস্থ হয়েছেন ১ হজার ৯৫ জন। চিকিৎসাধীন আছেন ৬১৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button