Uncategorized

চন্দনাইশে অসহায় পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

সংবাদদাতা, চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মৃত রবিউল ইসলাম জসিমের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো জিয়াউর রহমান ফাউন্ডেশন। পরিবারের ভরণপোষণের জন্য তুলে দেয়া হলো নগদ ৫০ হাজার টাকা ও দুটি মোটর রিকশা।
শুক্রবার বিকেলে চন্দনাইশ উপজেলার হাজির পাড়ায় এক অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা: শাহদাত হোসেন এই রিকশা ও নগদ টাকা তুলে দেন।
চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ইখতিয়ার হোসেন ইফতুর সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা বিএনপি সভাপতি মঞ্জুর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল মাবুদ মাহবুব, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন। সেচ্ছাসেবক দল দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, মোজাম্মেল হক বেলাল, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, কোতোয়ালী থানা বিএনপি নেতা বেলাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমিনুল ইসলাম আমিন, যুবদল নেতা মোরশেদুল আলম, আবদুস সবুর, আবু বক্কর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button