প্রকৃতি যখন নিজেকে উজাড় করে দেয়, সুন্দরের ঝলকে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। হয়ত হাওয়ায় ভাসতে থাকে, নয়তো পাখা মেলে উড়ে। কিন্তু এই প্রকৃতি যখন ভয়ঙ্কররূপ ধারণ করে, সবকিছু ধ্বংস করে ফেলে তখন। প্রকৃতির এই ভয়ঙ্কররূপও যে কতটা সুন্দর হতে পারে, তা দেখিয়েছেন ফটোগ্রাফার রজার হিল।
সুপারসেল এই ঝড়গুলোর ছবি তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের নেবরাস্কা ও কানসাস থেকে।
সুপার সেল হলো, বাতাসের ঘূর্ণি আর বজ্রপাতের মিশ্রণে তৈরি ধ্বংসাত্মক ঝড়।

ঘূর্ণির সাথে বজ্রপাতের নৃত্য। কানসাসের স্যাটফোর্ড থেকে ক্যামেরাবন্দি হয়েছে ভয়ঙ্কর সুন্দর মুহূর্তটি।

যেন মেঘের ফ্রক পড়ে চক্কর কাটছে ঝড়, অনুসরণ করছে বজ্র। ভয়ঙ্কর সুন্দর এই সুপারসেল ঝড় কখনো ১০ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। মাঝে মাঝে ক্রিকেটবলের মতো আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে।

ডানা মেলা ঘূর্ণিঝড়, পাখা ধরে আছে বজ্র। সবকিছু মিশিয়ে দিতে এগিয়ে আসছে। নেবরাস্কা থেকে ছবিটি তোলা হয়েছে।

ঘুরে ঘুরে ‘আঘাত হানার জায়গা খুঁজছে’ সুপারসেল ঝড়টি, ‘সাহায্য করছে’ বজ্র। ওকলাহোমা থেকে ক্যামেরাবন্দি হয়েছে মুহূর্তটি।

মেঘরা জড়ো হচ্ছে কলরাডোর আকাশে।
সুত্র : মিরর




