slider

ঘিওরে বিষ পানে গৃহবধূর মৃত্যু

ঘিওর প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে বিষ পানে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে । ২৮ বছর বয়সী ঐ মহিলা ঘিওর উপজেলার কুস্তা গরুহাটা এলাকার আমিনুরের স্ত্রী । গত রাত ১১টার দিকে তাকে বিষ পান অবস্থায় তার শয়ন কক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন । এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব । লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button