slider

ঘিওরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া আ: মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয়ী প্রতিযোগীদের
পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ.এম নাঈমুর রহমান দুর্জয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু।

এর আগে সকালে ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও স্থানীয় সংসদের সহধর্মিনী ফারহানা রহমান হ্যাপি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মোহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী আহসান হাবিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button