Uncategorized
ঘিওরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঘিওর উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। টেকসই ভবিষ্যৎ গড়ি ১৭ লক্ষ্য অর্জন করি এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডি.আর.আর.এ) ও উইক্যান প্রকল্পের উদ্দ্যোগে উপজেলা মিলনায়তনে ২০০ (দুই শত) প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীমা খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন। আরো বক্তব্য রাখেন উইক্যান প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমান, ডি.আর.আর.এ প্রকল্প সমন্বয়কারী মোঃ একলাছ উদ্দিন, সাংবাদিক রামপ্রসাদ সরকার দিপু, মোঃ শফি আলম প্রমুখ।




