Uncategorized

রাজারহাটে ৪৫ বোতল ফেনসিডিল সহ ১জন গ্রেফতার

শরিফুল ইসলাম সজীব,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ৪৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশী তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার এস আই তসির উদ্দিনের নেতৃত্বে এএসআই নাসিরুল ইসলাম,সঞ্জিব সহ পুলিশ উপজেলার ছিনাই ইউনিয়নের একতা বাজারস্থ মাদক ব্যবসায়ী ইব্রাহিম এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় একটি বস্তায় রক্ষিত ৪৫ বোতল ফেনসিডিল সহ ইব্রাহিমের স্ত্রী ময়না খাতুন (৪০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button