শিরোনাম

গোবিন্দগঞ্জ সাপমারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তি স্থাপন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তি স্থাপনের উদ্বোধণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে এ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী জননেতা মনোয়ার হোসেন চৌধুরী।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্নঃ সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ,স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী আহসান কবির,উপজেলা ভাইস-চেয়ারম্যান শাকিলা বেগম,উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, মাননীয় সংসদ সদস্য’র সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শিবপুর ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল, গুমাননীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস,এম রিপন,সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট,সংসদ সদস্য’র পি,এ খাইরুল ইসলাম, সাপমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন সরদার ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম রেজা মন্টু,গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগেরর সভাপতি মানিক মিয়া,গুমানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজমল হোসেন মন্ডল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার,যুগ্ন আহবায়ক শাকিব খান লেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মন্টু।এ কমপ্লেক্স ভবন নির্মানে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ১কোটি ২০ লাখ ৩৯ হাজার টাকা ব্যায় হবে। এর আগে এ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের আগমন উপলক্ষে গুমানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মানিক মিয়ার নেতৃত্বে কাটা ফাঁসিতলা নামক স্থানে ২শতাধিক নেতাকর্মী মটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের বহর নিয়ে অতিথিদের বরন করে নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button