উপমহাদেশশিরোনাম

মেহবুবা মুফতির মেয়েকে কাশ্মিরে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত

৩৭০ ধারা বিলোপের পর থেকেই জম্মু-কাশ্মির তালাবন্ধ অবস্থায়। কাশ্মির নিয়ে কেন্দ্রের এই হঠাৎ সিদ্ধান্তকে প্রথম থেকেই ভালো চোখে দেখেনি অনেকেই। তবে বিরোধিরা তাদের সিদ্ধান্তে অনড় থাকায় ওমর আবদুল্লা থেকে মেহবুবা মুফতি সকলেই গৃহবন্দি হয়েছেন। এক মাসের বেশি পেরিয়ে গেছে। তারমধ্যে একদিনও দেখা করতে পারেনি মেহবুবা মুফতি কন্যা ইলতিজা। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে মেহবুবাকন্যা তার মায়ের সাথে দেখা করতে পারবে।
শীর্ষ আদালত বৃহস্পতিবার জানিয়েছে, ইলতিজা শ্রীনগর যেতে পারেন তার মা ও প্রাক্তন জম্মু ও কাশ্মির নেতা মেহবুবা মুফতির সাথে দেখা করতে। যিনি বিগত এক মাসের বেশি সময় ধরে গৃহবন্দি রয়েছেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল বলেছেন, মেহবুবা মুফতির পরিবারের অন্য সদস্যরা তার সাথে দু’বার দেখা করেছেন তাই ইলতিজাও ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে অনুমতি নিয়ে তার মায়ের সাথে অনায়াসেই দেখা করতে পারতেন। এই মন্তব্যের পরই তাকে অনুমতি দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল রাও সুপ্রিম কোর্টকে আরও জানিয়েছেন যে, মেহবুবা মুফতির মা ও বোন এখনও পর্যন্ত দু’বার তার সাথে দেখা করে গেছেন। এই প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা আরও বলেন যে, এই পিটিশনের নেপথ্যে নিশ্চয় অন্য কোন উদ্দেশ্য আছে।
দিন পনেরো আগে এসবের মাঝেই মেহবুবাকন্যা ইলতিজা মুফতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি লিখেছিলেন। যেখানে তার স্পষ্ট বক্তব্য ছিল, মিডিয়াতে আবারও মুখ খুললে ভয়ানক পরিণতির সম্মুখীন হতে হবে, বারবার এই হুমকি আসছে তার কাছে।
এর আগে ইলতিজা মুফতি মোদী সরকারকে দোষারোপ করে বলেছিলেন, মেহবুবা মুফতিকে গ্রেফতার করে সরকার তার মা’য়ের মনোবল ভেঙ্গে দিতে চাইছে। মেহবুবা মুফতি এরপরই সরকারকে এই সিদ্ধান্তের জন্য সর্বনাশা পরিণতির কথা উল্লেখ করেন তার টুইটে। তিনি স্পষ্ট বলেন, ভারত সরকার এখানকার মানুষকে ভয় দেখিয়ে কাশ্মির দখল করতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button