গোবিন্দগঞ্জ পৌরশহরের কালিকা ডোবায় গার্ডার ব্রীজ ও সংযোগ সড়কের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে নির্মানাধীন কালিকা ডোবা করতোয়া নদীর উপর নির্মিত ৪৮ মিটার আর,সি,সি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন হয়েছে। এ ব্রীজটি এম জি এস পি প্রকল্পের আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেটে ব্রীজটি ৩ কোটি ৩২ লক্ষ ৭৪ হাজার ৭শত ৮৫ টাকা ব্যয়ে নির্মিত হয় এ ব্রীজটি নির্মানের ফলে কালিকাডোবা গ্রামের মানুষের উপজেলা শহরে কৃষি পন্য থেকে শুরু করে মানুষের যাতাযাতে ব্যাপক সুবিধা হয়েছে । ব্রীজটি ৮ ডিসেম্বর-২০ সালে মেসার্স শিহাব কন্সট্রাকশন জেভী এর তত্বাবধানে সম্পন্ন করে। এ গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার। আজ বিকেলে উক্ত ব্রীজ সংযোগ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাক্তার এম, এ করিম প্রধান দুলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী সরকার,উপজেলা যুবলীগ নেতা নুরুন্নবী সরকার নান্নু, পৌর আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান জয়সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।




